Tuesday, July 12, 2022

দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চমক

 


 

 

ফুচকা তৈরি করে শিশু এবং অতিথিদের বিলি

দার্জিলিংয়ের রাস্তা দিয়ে অন্যান্যদের সাথে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার পাশে থাকা একটি ফুচকার দোকানের সামনে আচমকা থমকে দাঁড়ালেন তিনি।সেই সাথে নিজের হাতে ফুচকা তৈরি করে বিলি করলেন সঙ্গে থাকা অতিথি এবং শিশুদের  মঙ্গলবার এই ছবি দেখা গেল দার্জিলিংয়ের রাস্তায়

মঙ্গলবার দার্জিলিং ম্যালে জিটিএ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর রিচমন্ড হিলের রাস্তা ধরে হাঁটতে শুরু করেছিলেন মমতা আচমকা একটি ফুচকার দোকানের সামনে থমকে দাঁড়ান তিনি চলে যান একটি ফুচকার দোকানের সামনে ফুচকা বিক্রেতা মহিলার সঙ্গে কথোপকথন শুরু করেন তিনি ফুচকা বিক্রেতা বলেন, ‘‘আমি একাই ফুচকার ব্যবসা করিএর পর মমতা এক ব্যক্তিকে দেখিয়ে বলেন, ‘‘উনি বাংলাদেশ থেকে এসেছেন উনি আমাদের অতিথি ওঁকে এবং এই বাচ্চাগুলিকেও দাও ফুচকা আমি পয়সা দেব’’

এর পর মমতা নিজেই ফুচকা তৈরি করে অতিথি এবং শিশুদের বিলি করেন গত ২৭ মার্চ উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সে সময় দার্জিলিংয়ের রিচমন্ড হিল এলাকায় একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মোমো বানাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে

 

 

 

No comments:

Post a Comment